মাধ্যমিকের পরে আবার উচ্চ মাধ্যমিকেও সেই চন্দ্রচূড়

0
After secondary school, Chandrachud also went to higher secondary school.


ওয়েব ডেস্ক, কোচবিহার : গত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করে চমকে দিয়েছিল চন্দ্রচূড় সেন। আবার দু’বছর পর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকাতেও বজায় রইল তার সেই দাপট। উচ্চ মাধ্যমিকে ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করল কোচবিহার রামভোলা হাই স্কুলের কৃতি ছাত্র চন্দ্রচূড় সেন। তবে এই বিশাল সাফল্যের দিনেও তার গলায় স্পষ্ট ফুটে উঠল সাম্প্রতিক ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁস ও কেলেঙ্কারি নিয়ে অভিযোগ। চন্দ্রচূড় সেন জানিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি তো ছিলই, তবে তার থেকেও বেশি সময় সে দিয়েছিল নিট পরীক্ষার পেছনে। গত ৩ মে সে নিট পরীক্ষাও দিয়েছিল। কিন্তু দেশজুড়ে চলা প্রশ্নফাঁস কেলেঙ্কারির জেরে সেই পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বেশ কিছুটা হতাশ এবং ক্ষুব্ধ এই কৃতী ছাত্র।


ছেলের এই ধারাবাহিক ও দুর্দান্ত ফলাফলে স্বভাবতই আনন্দের জোয়ার সেন পরিবারে। চন্দ্রচূড়ের এই সাফল্যে খুশি তার বাবা শান্তনু সেন ও মা মৌসুমী সেন। ফল প্রকাশের পরেই বাড়িতে ছেলেকে মিষ্টিমুখ করিয়ে আদর-ভালোবাসায় ভরিয়ে দেন বাবা-মা। এদিকে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও রাজ্যের মেধা তালিকায় গোটা জেলার মধ্যে একমাত্র পরীক্ষার্থী হিসেবে চন্দ্রচূড় জায়গা করে নেওয়ায় গর্বিত রামভোলা হাই স্কুল কর্তৃপক্ষ। এদিন স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার দাস সহ অন্যান্য শিক্ষকরা চন্দ্রচূড়ের বাড়িতে পৌঁছে যান এবং সম্বর্ধনার পাশাপাশি মিষ্টি মুখ করান। তার এই সাফল্যে পরিবারের পাশাপাশি খুশি গোটা কোচবিহারবাসী। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন