গাড়ির বিজ্ঞাপন মুছছেন গাড়ির মালিকেরা

0
Car owners are deleting car ads


ওয়েব ডেস্ক, ইসলামপুর : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনের ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে। চলছে তরজা, চর্চা। আতঙ্কের আবহাওয়া উত্তর দিনাজপুরের ইসলামপুরেও। ঘটনার পর থেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসায়ী থেকে সাধারণ গাড়ির মালিক সকলেই সাবধান! অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া গাড়ি বিক্রির বিজ্ঞাপন মুছে ফেলতে শুরু করেছেন। তাঁদের আশঙ্কা, গাড়ির ছবি ও নম্বর প্লেটের তথ্য দুষ্কৃতীরা অপব্যবহার করতে পারে। তা নিয়েই এখন চর্চা চলছে পুরোদমে। পুলিশি তদন্তে জানা গেছে, চন্দ্রনাথ খুনের ঘটনায় ব্যবহৃত গাড়িটির নম্বর প্লেট ছিল ভুয়ো।


অভিযোগ, সেই নম্বরটি নেওয়া হয়েছিল শিলিগুড়ির বাসিন্দা উইলিয়াম জোসেফের গাড়ির ছবি থেকে। তিনি নিজের গাড়ি বিক্রির জন্য OLX-এ ছবি-সহ বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই ছবিতে থাকা নম্বর ব্যবহার করেই দুষ্কৃতীরা ভুয়ো নম্বর প্লেট তৈরি করে বলে অনুমান তদন্তকারীদের। তা নিয়ে চাপানউতোর চলছে পশ্চিমবঙ্গে। ইসলামপুরের সেকেন্ড হ্যান্ড এক গাড়ি ব্যবসায়ী জানিয়েছেন, তাঁরা পুরনো বিজ্ঞাপন সরিয়ে দিচ্ছেন। ভবিষ্যতে গাড়ির নম্বর প্লেট ঢেকে ছবি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যদি বিজ্ঞাপন পোস্ট করতে হয় তাহলে এভাবেই নম্বর প্লেট ঢেকে তারপরই তা পোস্ট করবেন বলে জানিয়েছেন।


অন্যদিকে, নিরাপত্তার কথা ভেবে ইসলামপুরের ট্যাক্সি চালকরাও সাবধান হচ্ছেন। স্থানীয় ট্যাক্সি চালকদের একাংশ বলছেন, গাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁদের মতে এতে একদিকে নিরাপত্তা যেমন বাড়বে, তেমনই কোনও অপরাধ ঘটলে তদন্তের ক্ষেত্রেও সুবিধা হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন