গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহা!

0
Former Trinamool councilor Abhijit Saha arrested


ওয়েব ডেস্ক, রায়গঞ্জ : দোকান দখলকে কেন্দ্র করে গত ২০২৫ সালে ঘটনার পুনঃতদন্ত শুরু করল রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত তৎকালীন রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর অভিজিৎ ওরফে বাপি সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


ঘটনার সূত্রপাত গত ২০২৫ সালের অক্টোবর মাস। রায়গঞ্জের ২৬ নম্বর ওয়ার্ডের দেবীনগরে দোকান খালি করাকে কেন্দ্র করে বাধে বিরোধ। স্থানীয় ব্যবসায়ী সমীর দেবনাথকে মারধরের অভিযোগ উঠেছিল তৎকালীন রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর অভিজিৎ ওরফে বাপি সাহা সহ আরও কয়েকজন বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল রায়গঞ্জের দেবীনগর পোস্ট অফিস মোড় এলাকায়। অভিযোগকারী সমীরবাবু জানিয়েছেন, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে একটি দোকান ভাড়া নিয়ে ইলেকট্রিক সরঞ্জামের ব্যবসা করে আসছেন। হটাৎ একদিন অভিজিৎবাবু দোকানে এসে সামিরবাবুকে বলেন, তিনি ওই এলাকায় মার্কেট তৈরি করবেন এবং দোকান ছেড়ে দিতে বলেন। কিন্তু সমীরবাবুর দাবি, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবসা করে আসছেন। তাই মালিকের থেকে দোকান তিনি কিনবেন। এই বিষয়ে তার পাকা কথা হয়েছিল দোকান মালিকের সঙ্গে। কিন্তু অভিযোগ ওঠে, অভিজিৎ সাহা তার দোকানে গিয়ে দোকান ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। কিন্তু সমীরবাবু তার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। এমনকি খুনের  হুমকিও দেওয়া হয়। বেশ কয়েকজন মিলে তাঁকে এবং সমীরবাবুর স্ত্রীকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানিও করা হয় বলেও অভিযোগ। ধৃত অভিজিৎ সাহার দাবি, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন।পুলিশ বৃহস্পতিবার প্রাক্তন তৃণমূল কো-অর্ডিনেটর অভিজিৎ সাহাকে গ্রেপ্তার করার পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন