পুলিশি অভিযানে উদ্ধার ৬২টি অবৈধ গ্যাস সিলিন্ডার

0
62 illegal gas cylinders recovered in police operation



ওয়েব ডেস্ক, কিশনগঞ্জ : বর্তমানে চলছে গ্যাসের সংকট। এই মধ্যে বড়োসড়ো সাফল্য পেল পুলিশ। নেপাল সীমান্তবর্তী কিশনগঞ্জ জেলায় সক্রিয় জ্বালানি গ্যাস সিলিন্ডার পাচারকারী চক্র। মঙ্গলবার রাতে মহকুমা শাসক অনিকেত কুমারের নেতৃত্বে পুলিশ জিয়াপোখর থানা এলাকার গিলাবাড়ী গ্রামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি মুন্সিকে আটক করেছে জিয়াপোখর থানার পুলিশ।


জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে জিয়াপোখর থানার বন্দরঝুলা গ্রাম পঞ্চায়েত এলাকার ‘নিহার’ ইটভাটায় হানা দেয় পুলিশ। সেই অভিযানে মোট ৬২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৪৯টি ১৪.২ কেজির সাধারণ ঘরোয়া ব্যবহারের সিলিন্ডার। ৪টি বড় বাণিজ্যিক সিলিন্ডার। ৮টি ৫ কেজির ছোট সিলিন্ডার, যেগুলোতে বড় সিলিন্ডার থেকে অবৈধভাবে গ্যাস রিফিল করা হচ্ছিল। অভিযানের সময় ইটভাটার মালিক মহম্মদ একরামুল হক পালিয়ে যায়, পুলিশ ওই ভাটার মুন্সি অমিত কুমারকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তি এই বিপুল পরিমাণ সিলিন্ডার মজুতের স্বপক্ষে কোনও বৈধ নথি দেখাতে পারেননি বলেই পুলিশ সূত্রে জানা গেছে। বুধবার মহকুমা শাসক জানিয়েছেন, জিয়াপোখর থানায় ইটভাটা মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। বাজেয়াপ্ত সিলিন্ডারগুলি বর্তমানে পোয়াখালীর আয়েশা রহমান এইচপি গ্যাস এজেন্সির গোদামে প্রশাসনিক হেফাজতে রাখা হয়েছে।


এত বিপুল পরিমাণ সিলিন্ডার কোন সরবরাহকারী এজেন্সির মাধ্যমে ওই ইটভাটায় পৌঁছেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ভবিষতে যেনও এহেন অবৈধ কাজ আর না ঘটে সেই দিকে কড়া নজর রেখেছে পুলিশ। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন