রাজীব গান্ধীর মৃত্যু দিবসে শ্রদ্ধাজ্ঞাপন ব্লক কংগ্রেসের

0

 

Block Congress pays tribute to Rajiv Gandhi on his death anniversary

ওয়েব ডেস্ক, হেমতাবাদ : কংগ্রেসের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবস মর্যাদায় স্মরণ করল হেমতাবাদ ব্লক কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান ব্লক কংগ্রেসের নেতা-কর্মীরা। 


এদিন জাতীয় সংগীত পরিবেশনের পর ব্লক কংগ্রেসের কার্যকর্তারা রাজীব গান্ধীর আদর্শ, দূরদর্শিতা ও দেশ গঠনে তাঁর অবদানের কথা সকলের সামনে তুলে ধরেন। এদিন অনুষ্ঠিত অনুষ্ঠানের বক্তারা জানান, আধুনিক ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন রাজীব গান্ধী। তথ্যপ্রযুক্তি, পঞ্চায়েতিরাজ ব্যবস্থা এবং তরুণদের ভোটাধিকারের মতো যুগান্তকারী সিদ্ধান্ত তাঁর হাত ধরেই এসেছিল। এদিন এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন