অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ১

0

 

1 arrested with sophisticated firearms

ওয়েব ডেস্ক, রায়গঞ্জ : আবারও বড়োসড়ো সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুশিল সূত্রের খবর, ধৃতের নাম গঙ্গা পাসোয়ান, বয়স ৩৪ বছর। ধৃতের বাড়ি রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায়। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জের আব্দুলঘাটা এলাকার কুলিক ফরেস্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলি। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ধৃত গঙ্গা পাসোয়ানকে। তারপর তাকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। ঘটনার পরই তাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এদিন অর্থাৎ বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, ki উদ্দেশ্যে আনা হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন