গোটা বিশ্বে ডাউন গুগল

0

Google Down



ওয়েব ডেস্ক : ডাউন গুগল। বিশ্বজুড়ে 'মুখ থুবড়ে' পড়েছে গুগল সার্ভিস? বড়সড় বিভ্রাট গুগলে? নানা জায়গা থেকে গুগল সার্চ নিয়ে ক্ষোভ প্রকাশ ইউজারদের। সার্চবারে কোনও কিছু সার্চ করলেই মিলছে একটাই উত্তর।



এরর মেসেজ দেখাচ্ছে গুগল। যেখানে লেখা, "সার্ভার এরর। আমরা দুঃখিত। মনে হচ্ছে, আপনার অনুরোধটি প্রসেস করার সময় একটি অভ্যন্তরীণ সার্ভার এরর হয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা বিষয়টি দেখছেন। সমস্যাটি সমাধানের জন্য চেষ্টা করছেন।"


যদিও ওয়েবসাইট পারফরম্যান্স প্ল্যাটফর্ম ডাউনডিটারকট-এ গুগলে কোনও বিভ্রাটের রিপোর্ট দেখাচ্ছে না, কিন্তু ইউজাররা গুগলে সার্চ করতে গিয়ে সমস্যার কথা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে। এরর মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন ইউজাররা। এখন দেখার সমস্যাটি কতক্ষণে সমাধান হয়। কারণ আজকের দুনিয়া, গুগল ছাড়া চোখে অন্ধকার দেখে। কথায় কথায় লোকের 'গুগল ইট' বা কখনও 'গুগল চাচা জানে' বলা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন