কন্যা সন্তানের জন্ম দেওয়ায় নির্যাতিতা গৃহবধূ

0

 

Housewife harassed for giving birth to a daughter

ওয়েব ডেস্ক, হরিশ্চন্দ্রপুর : কন্যা সন্তান নাকি লক্ষীদেবীর প্রতীক। তবে সেই কন্যা সন্তানের জন্ম অনেক পরিবারের স্বামী থেকে শুরু করে শশুর-শ্বাশুড়ীদের অপছন্দ। এমনি এক ঘটনার সাক্ষী থাকলো মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা। পরপর কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীর উপর নারকীয় অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের আঙ্গারমুনি গ্রামের ঘটনা। পুলিশ সূত্রের খবর, নির্যাতিতা গৃহবধূর নাম আয়েশা খাতুন। তাঁর বাবার বাড়ি কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর বাগমারা গ্রামে। স্বামীর বাড়ি আঙ্গারমুনি গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম হাসিম শেখ।


স্থানীয় সূত্রের খবর, প্রায় ৬ বছর আগে প্রেম করে হাসিমের সঙ্গে বিয়ে হয় আয়েশার। প্রথমদিকে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। প্রথমে একটি কন্যা সন্তান জন্ম দেন আয়েশা। বছর খানেক পর ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আয়েশা। দ্বিতীয়বারও কন্যা সন্তানের জন্ম দেন। এরপরই সংসারে শুরু হয় অশান্তি। আয়েশার উপর ভয়াবহ অত্যাচার শুরু করে তাঁর স্বামী। স্ত্রীকে মারধর করে শরীরে কালশিটে দাগ করে দেয়। অভিযোগ, গত তিন দিন ধরে বধূকে বেধড়ক মারধর করে বাড়িতে আটকে রাখা হয়। বধূর বাবা সইফুল হক জানিয়েছেন, "বিয়ের সময় জামাইকে আড়াই লক্ষ টাকা যৌতুক দিয়েছি। পরপর দুই কন্যা সন্তান জন্ম দেওয়ায় মেয়ের উপর চরম নির্যাতন শুরু করে। দুই বছর মেয়েকে বাড়িতে এনে রেখেছিলাম। মাস খানেক আগে মেয়ে শ্বশুরবাড়ি যায়। গত তিন দিন মেয়ের উপর চরম নির্যাতন করেছে জামাই। ঠিকভাবে খেতে পর্যন্ত দেয়নি। মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।"


অভিযুক্ত স্বামী হাসিম স্ত্রীকে মারধরের কথা স্বীকার করে জানিয়েছেন, "আমি জয়পুরে হোটেলে কাজ করি। বছরের বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। স্ত্রীর অ্যাকাউন্টে কয়েক দফায় ১ লক্ষ ৭০ হাজার টাকা পাঠিয়েছিলাম। ভোটের কয়েকদিন আগে বাড়ি ফিরেছি। সেই টাকার কোনও হিসেব দিচ্ছে না স্ত্রী। অপরদিকে যৌতুকের ১ লক্ষ টাকা বাকি ছিল। দু’দিন আগে বকেয়া টাকা দিয়েছে শ্বশুর। স্ত্রী সেই টাকা নিজের কাছে রেখেছে। টাকা চাইতে গিয়েই অশান্তি শুরু হয়। কন্যা সন্তানের জন্য মারধরের‌ অভিযোগ মিথ্যা।"  আয়েশার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের পর পুলিশ নির্যাতিতা বধূকে উদ্ধার করে ঘটনার তদন্তে শুরু করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন