ওয়েব ডেস্ক, কালিয়াগঞ্জ : চিকিৎসারত রোগীর পরিষেবার মান খতিয়ে দেখতে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ। জানা গেছে, এদিন সকাল ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছে হাসপাতাল সুপার ডক্টর জয়দেব রায়কে ও স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী ও পরিজনদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা পরিষেবা, ওষুধের প্রাপ্যতা ও ডাক্তারের ব্যবহার সম্পর্কে খোঁজ নেন বিধায়ক। এরপর পুরুষ ও মহিলা ওয়ার্ড, শিশু বিভাগ, এমার্জেন্সি এবং প্যাথলজি ল্যাব ঘুরে দেখেন। ফার্মেসিতে গিয়ে সরকারি ওষুধের মজুত খতিয়ে দেখেন। হাসপাতালের সুপারকে পর্যাপ্ত ওষুধ রাখার নির্দেশ দেন বিধায়ক উৎপল মহারাজ। পাশাপাশি এক্সরে দ্বন্দ্ব-বিভাগ ও পরিদর্শন করেন বিধায়ক। এদিন বিধায়ককে সামনে পেয়ে খুশি হাসপাতালের রোগী ও রোগীর পরিবারের লোকেরা।