বেতন না মেলায় বিক্ষোভ সাফাইকর্মীদের

0
Sanitation workers protest over unpaid salaries


ওয়েব ডেস্ক, কালিয়াগঞ্জ : বেতন না পাওয়ায় রায়গঞ্জ পুরসভায় বিক্ষোভ করেছিলেন কর্মীরা। এবার কালিয়াগঞ্জ পুরসভায় বিক্ষোভ দেখালেন কালিয়াগঞ্জ পুরসভার সাফাই কর্মীরা। জানা গেছে, বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পুরসভার সামনে সকল সাফাই কর্মীরা বিক্ষোভ দেখান। তাদের দাবি, তাদের এখনও এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে। পাশাপাশি আরও অভিযোগ, গত ৫ মাসের বেতন এখনো তারা পাননি। সেই টাকা না দিলে তারা কাজ করবে না। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কালিগঞ্জজুড়ে।


সূত্রের খবর, সাফাই কর্মীদের বিক্ষোভের জেরে পুরসভায় ঢুকতে পারেননি পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু সহ পূরকর্মীরা। অন্যদিকে, পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু জানিয়েছেন, কালিয়াগঞ্জ পুরসভার খাতে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় দেরি হচ্ছে বেতন দিতে। পুরপ্রধানের কথা শুনেও বিক্ষোভে অনড় থাকেন সাফাইকর্মীরা। এই ঘটনায় কালিয়াগঞ্জের সাফাইয়ের কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে। 


কালিয়াগঞ্জ পুরসভার বিক্ষোভকারী এক কর্মী জানিয়েছেন, ''গত ৫ মাস ধরে বেতন দেওয়া হয় না। অফিসের কাজ ঠিক মতোই চলেছে। জরুরি সময় আমাদের কাজ করে দিতে হয়। আমরা পুরসভাকে দেখছি, পুরসভার দায়িত্ব আমাদের দেখার। কিন্তু তা করছেন না পুরসভার পুরপ্রধান। আমাদের সংসার রয়েছে। আমাদের ঠিক সময় মতো বেতন না মেলায় আমাদের সংসার চলবে কিভাবে?"


যদিও এই ঘটনায় পুরসভার প্রধান বিশ্বজিৎ কুন্ডুর কোনও বক্তব্য মেলেনি। আগামীতে সাফাইকর্মীদের বেতন সমস্যার কবে সমাধান হয় সেই দিকে তাকিয়ে বিক্ষোভকারী সাফাইকর্মীরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন