বিধায়ক তাপস চন্দ্র রায়কে সংবর্ধনা

0

Reception for MLA Tapas Chandra Roy


ওয়েব ডেস্ক, কুশমন্ডি : নবনির্বাচিত বিজেপি বিধায়ক তাপস চন্দ্র রায়কে সংবর্ধনা দিলেন কুশমন্ডি ব্লক প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লক অফিসে এক আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুশমন্ডি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক তাপস চন্দ্র রায়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে, গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল, কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, কুশমন্ডি স্বাস্থ্য দপ্তরের আধিকারিক অমিত দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক বিপ্লব পাল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা।


অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিধায়কের আগামী দিনের কাজের সাফল্য কামনা করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন