বিজেপি সরকারের শপথ গ্রহণের পর ধন্যবাদ জ্ঞাপন যাত্রা

0
Thank-you procession after BJP government takes oath


ওয়েব ডেস্ক, রায়গঞ্জ : রাজ্যে নব গঠিত বিজেপি সরকারের  শপথ গ্রহণের পর ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচির অংশ হিসেবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বিজেপির ধন্যবাদ জ্ঞাপন যাত্রা। শুধু রায়গঞ্জ নয়, রাজ্যজুড়ে প্রতিটি বিধানসভা এলাকাতেই এই কর্মসূচি পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় রায়গঞ্জের বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত এক বিশাল পদযাত্রায় অংশ নেন দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ-সহ জেলার একাধিক কার্যকর্তা ও নেতৃত্ব। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৌশিক চৌধুরী । পদযাত্রা ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কৌশিক চৌধুরী বলেন, রায়গঞ্জ বিধানসভার সার্বিক উন্নয়নই এখন সরকারের মূল লক্ষ্য। স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা ও পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি বজায় থাকবে বলে তিনি আশ্বাস দেন।


নতুন সরকারের এই ধন্যবাদ জ্ঞাপন যাত্রাকে কেন্দ্র করে রায়গঞ্জে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনের উন্নয়নমূলক রূপরেখারই ইঙ্গিত দিল রাজ্যের নবগঠিত শাসকদল বিজেপি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

'শহর রায়গঞ্জ' পোর্টাল নিউজ চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সব ধরণের খবর পাবেন